মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা ১০ ডিসেম্বর শুক্রবার বেলা ১১ টায় শালফা টেকনিক্যাল কলেজের হলরুমে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজুর রহমান খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আলহাজ্ব এ্যাডঃ গোলাম ফারুক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার, আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, আলহাজ্ব শাহ জামাল সিরাজী, মোঃ সুলতান মাহমুদ, বদরুল ইসলাম পোদ্দার ববি, নজরুল ইসলাম ফকির, মীর আবু তাহের, মোজাম্মেল হক রানা,শাহ আলম ফকির, মোহাম্মদ আলী, আকতার হোসেন, সোনার উদ্দিন প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন আগামী সন্মেলনে দলকে ঢেলে সাজাতে হবে। দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা কর্মীদের মূল্যায়ন করতে হবে। যারা দলের সাথে বেইমানি করেছে বিশ্বাসঘাতকতা করেছে তাদের কোন পদ পদবী দেয়া হবে না।
ব্রেকিং নিউজ
- বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ: কেন্দুয়ায় প্রেমিকসহ আটক ৩
- কাবিনের দাবিতে মারধর: নেত্রকোনায় ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
- জাপানের জেরা’র কাছ থেকে এলএনজি কেনার প্রস্তাব আলোচনা
- চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নেত্রকোনা সীমান্তে বিজিবির অভিযান: ৫ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
- উন্নয়নের প্রধান অন্তরায় মাদক : ডা. জাহিদ
- আগস্টে ইইউতে বাংলাদেশের ডেনিম রপ্তানি ১২.৭১ শতাংশ বেড়েছে
- সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী




