মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা ১০ ডিসেম্বর শুক্রবার বেলা ১১ টায় শালফা টেকনিক্যাল কলেজের হলরুমে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজুর রহমান খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আলহাজ্ব এ্যাডঃ গোলাম ফারুক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার, আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, আলহাজ্ব শাহ জামাল সিরাজী, মোঃ সুলতান মাহমুদ, বদরুল ইসলাম পোদ্দার ববি, নজরুল ইসলাম ফকির, মীর আবু তাহের, মোজাম্মেল হক রানা,শাহ আলম ফকির, মোহাম্মদ আলী, আকতার হোসেন, সোনার উদ্দিন প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন আগামী সন্মেলনে দলকে ঢেলে সাজাতে হবে। দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা কর্মীদের মূল্যায়ন করতে হবে। যারা দলের সাথে বেইমানি করেছে বিশ্বাসঘাতকতা করেছে তাদের কোন পদ পদবী দেয়া হবে না।
ব্রেকিং নিউজ
- জামালপুর শহরের সরদারপাড়ায় স্কুলের চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণের অভিযোগ
- বসতঘরে মিলল ভারতীয় মদ, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাল ব্যবসায়ী
- কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে
- দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী
- ক্ষণিকের দেখায় এক অনন্য আত্মিক বন্ধন
- কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
- ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার
- দ্যা মেইল বিডি ডট কমে সংবাদ প্রকাশের পর ডিমলার খাদ্য গুদামের ২ কর্মকর্তা বদলি



