ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্র। বুধবার (০৮ ডিসেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটিতে সভাপতি ও সম্পাদক পদে আগ্রহী পদ-প্রত্যাশীদের থেকে আগামী সাত কার্যদিবসের মধ্যে জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে। শাখা ছাত্রলীগের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা কেন্দ্রীয় নেতৃবৃন্দ ক্যাম্পাসে উপস্থিত হয়ে জীবনবৃত্তান্ত সংগ্রহ করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে কেন্দ্রীয় ছাত্রলীগের পৃথক আরেকটি প্রেস বিজ্ঞপ্তিতে শাখা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি এস এম রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে কেন্দ্রীয় সহ-সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। এর আগে ২০১৯ সালের ১৪ জুলাই পলাশ ও রাকিব নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক বছর মেয়াদী দুই সদস্যের কমিটি দেয় কেন্দ্র।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version