সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে সদ্য পদত্যাগী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার হারুন অর রশীদ।

মঙ্গলবার দুপুরে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন কথা জানান।

হারুন অর রশীদ বলেন, গত রাতে চিত্রনায়ক ইমন ডিবি কার্যালয়ে আসেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার মোবাইল থেকে এ অডিও ফাঁস হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
যদি ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় তাহলে তাকেও ডিবি কার্যালয়ে ডাকা হতে পারে বলে জানান তিনি।

এদিকে এ ঘটনায় নায়ক ইমনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। মাহি বর্তমানে তার স্বামীসহ ওমরা পালনের জন্য সৌদি আরবে রয়েছেন। সৌদি আরব থেকে দেশে ফেরার পর মাহিকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে ডাকা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version