শীতকাল এলেই অনেকের জ্বর-সর্দি লেগেই থাকে। কিছুদিন ঘরোয়া নিয়ম মেনে চললে সর্দি সারলেও সারতে চায় না খুসখুসে কাশি। আর এই কাশি চরম বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সারাক্ষণ গলার মধ্যে যেন একটা খুসখুসে ভাব লেগেই থাকে। এখন কথা হলো, শীতে এই কাশি থেকে মুক্তি পাবেন কিভাবে?
শীতে ভাইরাস ও ব্যাকটেরিয়ার প্রকোপ বেড়ে যায়। এ জন্য এ সময় সুস্থ থাকতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো দরকার। তার পরও যদি ঠাণ্ডা লেগে যায়, তাহলে দরকার কিছু নিয়ম মেনে চলা।
১. এক গ্লাস হালকা গরম পানিতে দুই চা চামচ মধু, আধা চা চামচ লেবুর রস আর সামান্য পরিমাণ আদার রস মিশিয়ে দিনে অন্তত এক থেকে দুবার পান করুন। এতে কাশি অনেকটা কমে যাবে।
২. কাশি সারতে আদার টুকরো মুখে রাখতে পারেন। শুধু খেতে না পারলে লবণ মিশিয়ে আদা খেলে উপকার মিলবে।
৩. মধুতে নিয়ন্ত্রণে থাকে কাশি। সারা দিনে দুই থেকে তিনবার মধু খেতে পারেন। তবে মধু যেন খাঁটি হয়, সে বিষয়ে খেয়াল রাখুন।
৪. গরম পানি দিয়ে গার্গল করুন। এক গ্লাস গরম পানিতে এক চিমটি লবণ মিশিয়ে ১০ থেকে ১৫ মিনিট ধরে গার্গল করুন। এটি কাশি কমাতে সাহায্য করবে।
৫. সব সময় হালকা গরম পানি পান করুন। গরম পানি দ্রুত সুস্থতা দান করবে।
৬. গলায় খুসখুসে ভাবের সঙ্গে কাশি হলে গরম দুধের সঙ্গে অল্প হলুদ মিশিয়ে খেতে পারেন। নিমেষে দূর হবে কাশি।
৭. বেশি কাশি হলে মুখে লবঙ্গ রাখুন। এতে করে আরাম পাওয়া যাবে।
ব্রেকিং নিউজ-
- স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী
- জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক না থাকায়, রোগীর মৃত্যু
- দুর্গাপুরে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ
- ময়মনসিংহে পিএফজি’র বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- গাজীপুর এ ক্যান্সার সচেতনতা ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা
- পাঁচবিবিতে এতিমখানাকে টার্গেট করে প্রতারণার নতুন ফাঁদ ?
- পাঁচবিবিতে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত
- শিক্ষক-শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হয়ে অবসরে প্রফেসর সায়মা বেগম
