বঙ্গোপসাগরে ট্রলিং জাহাজের ধাক্কায় মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় এক জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সোমবার রাত ১১টায় হাফিজুর রহমান নামের ওই জেলেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ২০ জন।
গত রোববার ভোরে আবহাওয়া খারাপ কারণে ঘাটের দিকে ফেরার পথে পেছন থেকে একটি ট্রলিং জাহাজ ধাক্কা দিলে মাছ ধরার ট্রলারটি ডুবে যায়।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ভোলার চরফ্যাশন উপজেলার আমিরাবাদ গ্রামের আবুল কালামের মালিকানাধীন মাছ ধরার ট্রলারটি ডুবে যাওয়ার ১২ ঘণ্টা এক জেলে উদ্ধার হলেও এখনও ২০ জন নিখোঁজ রয়েছেন।
তিনি জানান, ট্রলিং জাহাজের (ফিশিং জাহাজ) ধাক্কা দেওয়ার পর ট্রলারটি উল্টে তলিয়ে যায়। এরপর জাহাজের লোকজন লাইট মেরে তাদের ডুবে যাওয়ার বিষয়টি দেখলেও তারা এগিয়ে না এসে দ্রুত পালিয়ে যায়। এ সময় একটি তক্তার ওপর ১২ ঘণ্টা ভাসমান ছিলেন হাফিজুর রহমান। বাকি ২০ জেলের জীবন নিয়ে শঙ্কিত বলেও জানান গোলাম মোস্তফা চৌধুরী।
ব্রেকিং নিউজ-
- স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী
- জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক না থাকায়, রোগীর মৃত্যু
- দুর্গাপুরে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ
- ময়মনসিংহে পিএফজি’র বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- গাজীপুর এ ক্যান্সার সচেতনতা ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা
- পাঁচবিবিতে এতিমখানাকে টার্গেট করে প্রতারণার নতুন ফাঁদ ?
- পাঁচবিবিতে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত
- শিক্ষক-শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হয়ে অবসরে প্রফেসর সায়মা বেগম
