প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৈত্রী বা বন্ধুত্ব দিবস উপলক্ষে এক টুইট বার্তায় তিনি বলেন, আজ ভারত ও বাংলাদেশ মৈত্রী দিবস পালন করছে। আমরা যৌথভাবে আমাদের ৫০ বছরের বন্ধুত্বকে স্মরণ করি এবং উদযাপন করছি। আমাদের সম্পর্ককে আরও প্রসারিত ও গভীর করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য আমি উন্মুখ। ৬ই ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক মৈত্রী দিবস। ১৯৭১ সালের এই দিনে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল ভারত। তারাই বিশ্বের দ্বিতীয় দেশ যারা বাংলার স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে। সে জন্যই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর নানা আয়োজন করে থাকে উভয় দেশ। চলতি বছরে ঢাকা ও দিল্লির পাশাপাশি ১৬টি দেশে যৌথ আয়োজনে মৈত্রী দিবস উদযাপিত হচ্ছে।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনার বনগাঁও গ্রাম থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
- ছিনতাইয়ের শিকার হয়ে উল্টো অপপ্রচারের শিকার যুবদল নেতা, সুষ্ঠু তদন্তের দাবি
- নেত্রকোনা সরকারি কলেজে বিতর্ক উৎসব সম্পন্ন: চ্যাম্পিয়ন রাষ্ট্রবিজ্ঞান, রানারআপ ইংরেজি
- শৃঙ্খলা ও ড্রেসরুলস উন্নয়নে নেত্রকোনায় পুলিশের মাস্টার প্যারেড
- শ্রম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে অধ্যক্ষ আব্দুস সাত্তার
- নেত্রকোনা সীমান্তে ৮ মাসে ১৭ জন আটকসহ বিপুল পরিমাণ মাদক ও পণ্য জব্দ
- সীমান্তবর্তী দুর্গাপুরে আইনশৃঙ্খলা রক্ষায় অনন্য ভূমিকা: শ্রেষ্ঠত্বের মুকুট শাকেরের
- মৌলভীবাজারে বেড়েছে প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহ



