শেখ জহিরুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধিঃ

নান্দাইলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১ ইউপির মধ্যে ১০ ইউপিতে দলীয় মনোনয়ন প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। রবিবার (৫ ডিসেম্বর) সকাল ১১ টায় নান্দাইল উপজেলা সদরে দলীয় কার্যালয়ে ১০ ইউপির হাতপাখা মনোনীত চেয়ারম্যান প্রার্থীর মাঝে দলীয় মনোনয়ন প্রদান করা হয়।

ইসলমী আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার সভাপতি মুফতি আবুল হাসেমের সভাপতিত্বে নান্দাইল উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রচার সম্পাদক মাওলানা তারিক জামিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ উত্তর সভাপতি গোলাম মাওলা ভূঁইয়া,নান্দাইল উপজেলার সাধারণ সম্পাদক হাফিজুল্লাহ্, যুগ্নসাধারন সম্পাদক ডা: মেহেদী হাসান পলাশ, মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক ডা: ফরিদ উদ্দিন, শ্রমিক আন্দোলনের সভাপতি হাবিবুর রহমান হাবিব, যু্ব আন্দোলনে সভাপতি এইচ এম বুরহান উদ্দিন, সহ -সভাপতি শিহাব উদ্দিন,অর্থ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

অনুষ্ঠান শেষে দলীয় মনোনয়ন ফরম চেয়াম্যান প্রার্থীদের মাঝে তুলে দেওয়া হয়।
১০ ইউপিতে মনোনয়ন পেলেন, মোয়াজ্জেমপুর হাফেজ আজহারুল ইসলাম, চন্ডিপাশা মাওলানা হাফিজুল্লাহ, গাংগাইল জহির রায়হান,রাজগাতী আব্দুল মতিন, মুসুল্লি এমদাদুল হক, সিংরইল আব্দুল কাইয়ুম মোল্লা, আচারগাঁও মোবারক হোসেন, শেরপুর সাইয়েদুল ইসলাম, খারুয়া হাফেজ জুনাইদ, জাহাঙ্গীরপুর ক্বারী মোজাম্মেল হক রিপন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version