আর্থিক প্রতারণার মামলায় জড়িত থাকার অভিযোগ থাকায় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে এবার মুম্বাই বিমানবন্দরে আটকে দেওয়া হলো। ২০০ কোটি টাকার প্রতারণার মামলায় জড়িত থাকার অভিযোগে তার বিদেশ যাওয়া বন্ধ করে দেয়া হয়। নায়িকার নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) পক্ষ থেকে লুক আউট নোটিশ জারি করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রোববার (৫ ডিসেম্বর) একটি অনুষ্ঠানে যোগ দিতে দুবাই যাচ্ছিলেন জ্যাকলিন। কিন্তু অভিনেত্রীর নামে লুক আউট নোটিশ জারি থাকায় মুম্বাই বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে আটকে দেন। এবার তাকে দিল্লিতে নিয়ে জেরা করা হবে।

আর্থিক প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানাবিধ প্রশ্ন উঠেছে সম্প্রতি। প্রতারণার একটি মামলায় চার্জশিট পেশ করেছে ইডি। সেখানে সুকেশের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে, এক ওষুধ সংস্থার প্রাক্তন মালিক শিবেন্দ্র সিংহ এবং মালবেন্দ্র সিংহের পরিবারের সঙ্গে ২০০ কোটি টাকার প্রতারণা করেছিলেন সুকেশ এবং তার স্ত্রী লিনা পল। সেই মামলায় গ্রেফতার হন দম্পতি। গত অক্টোবর মাসে ২০০ কোটি টাকার প্রতারণার মামলায় ইডির পক্ষে একাধিক বার জেরা করা হয় জ্যাকলিনকে।
এদিকে ৯ লক্ষ টাকার পার্সি বিড়াল, ৫২ লক্ষ টাকার একটি ঘোড়া— এ রকমই মোট ১০ কোটি টাকার উপহার পেয়েছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। উপহারদাতা, প্রতারণায় অভিযুক্ত সেই সুকেশ চন্দ্রশেখর। সাম্প্রতিকতম চার্জশিটে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এমনই দাবি করেছে।

জানা যায়, সুকেশের সঙ্গে চেন্নাইতে চার বার দেখা হয়েছিল শ্রীলঙ্কার অভিনেত্রীর। ইডির দাবি, সুকেশ নাকি জ্যাকলিনের জন্য ব্যক্তিগত বিমানের ব্যবস্থাও করে দিয়েছিলেন যাতে তাদের দেখা করায় কোনও বাধা না পড়ে। তা ছাড়া সুকেশ জেলে থাকাকালীনও জ্যাকলিন তার সঙ্গে কথা বলতেন ফোনে। এছাড়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সুকেশের সঙ্গে জ্যাকলিনের অন্তরঙ্গ মুহূর্তের একাধিক ছবি ফাঁস হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version