আমেরিকা, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার মধ্যে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তিকে ‘একটি বিপজ্জনক সমরাস্ত্র প্রতিযোগিতার’ সূত্রপাত বলে অভিহিত করেছে উত্তর কোরিয়া।

সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ওই নিরাপত্তা চুক্তির তীব্র সমালোচনা করে বলেছে, এই চুক্তি বিশ্বব্যাপী পারমাণবিক যুদ্ধের কারণ হতে পারে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, এই বিপজ্জনক ও অনাকাঙ্ক্ষিত পদক্ষেপের ফলে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত ভারসাম্য ধ্বংস করে দেবে এবং বিশ্বব্যাপী সমরাস্ত্র প্রতিযোগিতার একটি বিপদজ্জনক চেইন তৈরি হবে।

গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার সঙ্গে একটি নিরাপত্তা ও প্রতিরক্ষা চুক্তি সই করে আমেরিকা ও ব্রিটেন মিলে। চুক্তি অনুযায়ী পারমাণবিক শক্তিচালিত কয়েকটি সাবমেরিন পাবে অস্ট্রেলিয়া। ওই চুক্তির জের ধরে অস্ট্রেলিয়া ফ্রান্সের কাছ থেকে ৪,০০০ কোটি ডলারের সাবমেরিন কেনার চুক্তি বাতিল করে দেয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version