মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরের আমরুল ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চলছে।
সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে সকাল ১১ টা পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে জানা যায়, কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই ভোটগ্রহণ চলছে।
এ বারের আমরুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আটজন প্রার্থী অংশগ্রহণ করলেও,নির্বাচনে আগে একজন চেয়ারম্যান প্রার্থী ভোট থেকে নিজেকে সরিয়ে নেন।তবে ভোটারদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়,নৌকা প্রতীকে রাকিবুল ইসলাম রঞ্জু,টেবিল ফ্যান প্রতীকে আশরাফুল মান্নান সানাউন,আনারস প্রতীকে সাইফুল ইসলাম বিমান,মোটরসাইকেল প্রতীকে আশাফুদ্দৌলা শামীম এবং ঘোড়া প্রতীকে হাবিবুর রশীদ হাবিবের মধ্যে শক্তশালী প্রতিদ্বন্দ্বীতামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।
ব্রেকিং নিউজ-
- উপ-স্পিকারের এপিএস হলেন মীর্জা নজরুল, দুর্গাপুরে আনন্দের বন্যা
- কেন্দুয়ায় জ্বালানিতে অনিয়ম ঠেকাতে ফিলিং স্টেশনে ইউএনও’র আকস্মিক অভিযান
- আওয়ামী লীগ আমলে বিসিবির অনিয়ম তদন্ত করবে সরকার
- নির্ধারিত সময়ের আগেই সংসদ অধিবেশনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নাগরপুরে সাবেক ছাত্রনেতার মাতার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন নেত্ববৃন্দ।
- পারিবারিক কলহে আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ভিডিও ছড়িয়ে এলাকায় চাঞ্চল্য
- নাগরপুরে রুমা’র হত্যাকারী রাসেলের ফাঁশির দাবিতে মানববন্ধন
- আয়কর অফিসে নাম ভাঙ্গিয়ে দোকানে দোকানে গিয়ে টাকা আদায়
