মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরের আমরুল ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চলছে।
সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে সকাল ১১ টা পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে জানা যায়, কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই ভোটগ্রহণ চলছে।
এ বারের আমরুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আটজন প্রার্থী অংশগ্রহণ করলেও,নির্বাচনে আগে একজন চেয়ারম্যান প্রার্থী ভোট থেকে নিজেকে সরিয়ে নেন।তবে ভোটারদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়,নৌকা প্রতীকে রাকিবুল ইসলাম রঞ্জু,টেবিল ফ্যান প্রতীকে আশরাফুল মান্নান সানাউন,আনারস প্রতীকে সাইফুল ইসলাম বিমান,মোটরসাইকেল প্রতীকে আশাফুদ্দৌলা শামীম এবং ঘোড়া প্রতীকে হাবিবুর রশীদ হাবিবের মধ্যে শক্তশালী প্রতিদ্বন্দ্বীতামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।
ব্রেকিং নিউজ-
- গণতান্ত্রিক চর্চা পুনরুদ্ধারের সুযোগ এসেছে, কার্যকর হবে সংসদ: উপ-স্পিকার
- নেত্রকোনায় আলোকিত মানুষ ও সমাজকর্মী বেগম রোকেয়াকে শ্রদ্ধায় স্মরণ
- নাগরপুরে সাবেক ছাত্রনেতা আবুল হোসাইনের মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই
- আজ বাসন্তী পূজার বিজয়াদশমী
- নাগরপুরে গৃহবধুর রহস্য জনক মৃত্যু
- জমি নিয়ে বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
- বকশীগঞ্জে ভুয়া ঠিকানায় টিসিবি ডিলার নিয়োগের প্রতিবাদে মানববন্ধন।
