রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রেজাউল করিমের অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার জন্য স্বতন্ত্র প্রার্থী মো. খলিলুর রহমান ও তার সমর্থকদের দায়ী করেছেন তিনি।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বহরপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বালুচর এলাকায় এ ঘটনা ঘটে। এতে করে নৌকার পোস্টার সহ বেশ কিছু আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, রাত ১২ টার সময় প্রচার প্রচারণার শেষ দিনে তারা অফিস ঠিকমতো রেখে চলে যায়। পরে স্থানীয়রা অফিসের আগুন দেখতে পায়। এ ঘটনায় অন্য কোন কিছু ক্ষতি হয়নি বলে জানায় স্থানীয়রা।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রেজাউল করিম অভিযোগ করে বলেন, বিদ্রোহী প্রার্থী মো. খলিলুর রহমান ও তাঁর সমর্থকেরা আমার অফিসে অগ্নিসংযোগ করে ভয়ভীতি প্রদর্শন করছেন। আমার ভোটারদের তিনি নানা ভাবে ভয়ভীতি দেখিয়ে যাচ্ছেন। আমি প্রাথমিকভাবে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও নির্বাচন অফিসকে অবহিত করেছি। আমি লিখিতভাবে অভিযোগ করবো।

স্বতন্ত্র প্রার্থী মো. খলিলুর রহমান বলেন, আমার সমর্থকেরা অত্যন্ত শান্তিপ্রীয় মানুষ। তারা এই ঘটনার সাথে জড়িত না।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, মাত্রই শুনলাম। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version