হৃদযন্ত্রের সমস্যার কারণে ফুটবলকেই চিরতরে ‘বিদায়’ বলে দিলেন সার্জিও আগুয়েরো। ‘রেডিও মার্কা’র সাংবাদিক জেরার্ড রোমেরো জানিয়েছেন, আগামী সপ্তাহে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিদায়ের ঘোষণা দেবেন আগুয়েরো।

গত জুনে ম্যানচেস্টার সিটি থেকে ফ্রি-ট্রান্সফারে বার্সায় আসেন আগুয়েরো। কাতালান জায়ান্টদের সঙ্গে ২ বছরের চুক্তিতে স্বাক্ষর করেন তিনি। কিন্তু মৌসুম শুরুর আগেই ইনজুরিতে পড়েন আর্জেন্টাইন স্ট্রাইকার। এরপর গত ১৭ অক্টোবর ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সার জার্সিতে অভিষেক হয় তার।

বার্সার জার্সিতে মাত্র ৫ ম্যাচ খেলেছেন আগুয়েরো। এই সময়ে মাত্র একবার গোলের দেখা পান তিনি। সেই গোলও আবার ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে। সবমিলিয়ে লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে বার্সার হয়ে মাত্র ১৬৫ মিনিট খেলেছেন তিনি।

সর্বশেষ আলাভেসের বিপক্ষে ১-১ গোলে ড্র ম্যাচে মাঠে হঠাৎ সার্জিও আগুয়েরোকে অস্বস্তিতে পড়তে দেখা যায়। তিনি ইশারা দিয়ে জানান, মাঠ ছাড়তে চান। পরে মেডিক্যাল স্টাফরা মাঠে দৌড়ে গেলেও বুকে হাত দিয়ে মাঠে কিছুক্ষণ শুয়ে থাকা আর্জেন্টাইন তারকা নিজেই ধীরে ধীরে মাঠ ছাড়েন। বুকে ব্যথা নিয়ে মাঠ ছাড়ার পর হাসপাতালে নেওয়া হয় তাকে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version