নিখোঁজের ৩ দিন পর বাড়ীর পাশে টয়লেটের ট্যাংকির ভিতর থেকে মোছা. নুসরাত নামে সাড়ে ৫ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একই এলাকার মো. আব্দুস সালাম (২২) এবং তার স্ত্রী মোছা. মৌসুমীকে (১৯) জিঙ্গাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।

শিশু নুসরাত দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের চকদফর গ্রামের মো. মিলন রহমান খোরশেদের মেয়ে।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এর আগে গত মঙ্গলবার দুপুর থেকে তার নিজবাড়ী হতে নিখোঁজ ছিল সে।

মোহনপুর ইউনিয়ন পরিষদ সদস্য মো. হামিদুল ইসলাম জানায়, গত মঙ্গলবার দুপুরে নিজবাড়ীতে খেলার এক পর্যায়ে শিশু নুসরাতকে খুঁজে পাওয়া যচ্ছিল না। পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোজ নেওয়ার পর কোথাও না পেয়ে রাতেই এ বিষয়ে বীরগঞ্জ থানায় জিডি করেন নিখোঁজ নুসরাতের মামা মো. নজরুল ইসলাম। এদিকে নুসরাতের সন্ধান চেয়ে বীরগঞ্জের বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। এরপরও নুসরাতের সন্ধান না পাওয়ায় সন্দেহবশত বৃহস্পতিবার সকাল হতে পরিবারের লোকজন বাড়ীর আশে-পাশের সকলের টয়লেটের ট্যাংকির ভিতরে খোঁজ নিতে শুরু করেন।

বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল মতিন প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে মৃতদেহের শরীরের কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মৃতদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনার মোটিভ উদ্ধারে কাজ শুরু করেছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল হতে দু’জনকে নিয়ে আসা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version