সফরকারী পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির ঘোষিত দল থেকে বাদ পড়েছেন সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে আসা মুশফিকুর রহিম, রুবেল হোসেন, লিটন দাস ও সৌম্য সরকার।

তবে ঘরের মাঠে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে জায়গায় পেয়েছেন ছয় তরুণ ক্রিকেটার। আমিনুল ইসলাম বিপ্লব, ইয়াসির আলী রাব্বি, আকবর আলী, সাইফ হাসান, নামুল হোসেন শান্ত ও  শহীদুল ইসলাম।

আগামী ১৯, ২০ ও ২২ নভেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

বাংলদেশের টি-টোয়েন্টি স্কোয়াড

মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাইফ হাসান, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, ইয়াসির আলি রাব্বি, শহিদুল ইসলাম এবং আকবর হোসেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version