নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। শিরোপা তোলার পরে সাজঘরে বিশেষ উল্লাস করতে দেখা গেছে অ্যারন ফিঞ্চ ও ম্যাথু ওয়েডদের।

এক ভিডিওতে দেখা গেছে অ্যারন ফিঞ্চ ও ম্যাথু ওয়েডরা নিজেদের জুতার মধ্যে বিয়ার ঢেলে খাচ্ছেন। একে একে বেশ কয়েক জন ক্রিকেটারকে সেটা করতে দেখা গেছে।

আইসিসি’র পক্ষ থেকে অস্ট্রেলিয়া দলের উল্লাসের একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে দেখা যায় ছবি তোলার পরে হঠাৎ পা থেকে জুতা খুলে তার মধ্যে বিয়ার ঢাললেন ওয়েড। তার পরে জুতা থেকেই সেই বিয়ার খেলেন। একই কাজ করতে দেখা গেল মার্কাস স্টোইনিসকেও। ওয়েডের জুতা থেকেই বিয়ার খেলেন তিনি।

টুর্নামেন্ট জিতলে মাঠের মধ্যে অনেককেই বিয়ার বা শ্যাম্পেন খেতে দেখা যায়। কিন্তু জুতার মধ্যে বিয়ার ঢেলে খেয়ে কেন উল্লাসে মাতলেন অজি ক্রিকেটাররা?

অস্ট্রেলিয়াতে এই ধরনের উল্লাস খুব জনপ্রিয়। একে বলা হয় ‘শুয়ি’ (জুতার ইংরেজি থেকে এই নামকরণ)। তারা মনে করে এই ভাবে উল্লাস করলে তা সব খারাপ সময় দূর করে সৌভাগ্যের বার্তা বয়ে আনে। কোনো নারীর জুতা থেকে শ্যাম্পেন খেলে তা আরও সৌভাগ্য নিয়ে আসে বলেই মনে করা হয় অস্ট্রেলিয়ায়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version