শনিবার, অক্টোবর ১৭

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ রাতে মুখোমুখি হচ্ছে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেই দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

বাংলাদেশ সময় রাত ৮টায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হবে হাইভোল্টেজ ম্যাচটি।

গ্রুপ পর্বে দুই দলই হেরেছে একটি করে ম্যাচ। দুই দলের খেলোয়াড়রা রয়েছেন দুর্দান্ত ফর্মে। তবে ফেভারিট হিসেবেই মাঠে আজ কিউইদের বিপক্ষে লড়বে ইংলিশরা। এই ফরম্যাটে মুখোমুখি ২১ দেখায় নিউজিল্যান্ডের ৭ জয়ের বিপরীতে ইংল্যান্ডের জয় ১৩ ম্যাচে।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ

জস বাটলার, জনি বেয়ারস্টো, ডেভিড মালান, ইয়ন মরগান, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম বিলিংস/ডেভিড উইলি, ক্রিস উকস, ক্রিস জর্দান, আদিল রশিদ ও মার্ক উড।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ

মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সৌধি ও ট্রেন্ট বোল্ট।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version