সন্ধ্যাতে চা খেতে খেতে মনে হল সঙ্গে একটা ‘টা’ হলে মন্দ হয় না! বাড়িতে ভেটকির ফিলে মজুত থাকলে তো কথাই নেই, বানিয়ে ফেলতেই পারেন মুচমুচে ফিশ ফিঙ্গার। আর তা না হলে কাতলা মাছের টুকরো দিয়েও বানাতে পারেন। তাহলে আর দেরি কেন, চটপট শিখে নিন, কী করে বানাবেন রেস্তরাঁর মতো ফিশ ফিঙ্গার।

ফিশ ফিঙ্গার

উপকরণ:

মাছের ফিলে: ৩০০ গ্রাম

সর্ষে: ১ চা চামচ

বেসন: / চা চামচ

রসুন বাটা: ১ টেবিল চামচ

সর্ষের তেল: ডিপ ফ্রাইয়ের জন্য

ডিম: ২টি

জিরা: ১ চা চামচ

কালো জিরা: ১ চা চামচ

ময়দা: ১ /২ টেবিল চামচ

পাউরুটির গুঁড়ো: ২ কাপ

লাল মরিচগুঁড়ো: ১ চা চামচ

লবন: ১ চা চামচ

প্রণালী

প্রথমে সর্ষে, জিরা, কালো জিরা ভাল করে বেটে নিন। এ বার একটি পাত্রে এই বাটামশলা, রসুনবাটা, লাল মরিচগুঁড়ো ও লবন দিয়ে ভাল করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এ বার অন্য একটি পাত্রে ডিম ফেটিয়ে নিয়ে তার সঙ্গে ময়দা মেশান।

এ বার মাছের ফিলেগুলি খুব সরু সরু করে কেটে ফিশ ফিঙ্গারের আকার দিন। তারপর মাছের ফিলেগুলি মশলার মিশ্রণের মধ্যে ভাল করে মিশিয়ে দিন, যাতে মশলাটা মাছের ফিলেতে ঢুকে যাবে।

কড়াইতে ডিপ ফ্রাইয়ের জন্য তেল দিন। তেল গরম হলে মাছের ফিলেগুলি ডিমের মিশ্রণে একবার ডুবিয়ে পাউরুটির গুঁড়ো মাখিয়ে নিয়ে ভাজতে থাকুন।

বেশ লাল রং হয়ে এলে তেল থেকে তুলে পেপার টাওয়েলের উপর রাখুন। তারপর সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version