দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের মানিকগঞ্জের পাটুরিয়া প্রান্তে ১৭ টি ট্রাক নিয়ে আমানত শাহ নামে একটি রো রো ফেরি ডুবে গেছে। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপাক মো. জামাল হোসেন বাংলাদেশ প্রতিদিনের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজবাড়ীর দৌলতদিয়া থেকে সকাল ১০টার দিকে আমানত শাহ নামে একটি বড় ফেরি ১৭ টি ট্রাক নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। পাটুরিয়ার ৫নং ফেরিঘাটের পল্টুনের কাছে পৌছানের সময় ফেরি ডুবির ঘটনা ঘটে। তবে ফেরিতে কোন যাত্রীবাহী বাস ছিলো না বলে জানান তিনি। ঘটনাস্থালে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করেছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসির) বাণিজ্য বিভাগের পরিচালক এম এম আশিকুজ্জামান বলেন, ফেরি দুর্ঘটনার কথা আমরা শুনেছি। আমরা ঢাকা থেকে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version