রাজধানীর নয়াপল্টপন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসচিবসহ সিনিয়র নেতাদের নেতৃত্বে আজ সকালে প্রতিবাদ মিছিল করার কথা ছিলো বিএনপির। সকাল থেকে বিএনপি কার্যালয় ঘেরাও করে রেখেছে পুলিশ। এ সময় দু’জনকে গ্রেফতার করতে দেখা গেছে।

সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সকাল ১০টায় জানান, বিএনপি অফিসের সামনে সব সময়ই পুলিশ থাকে। এ আর নতুন কী?
তিনি বলেন, আমাদের বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তবে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির মিছিল করবোই।

বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, তাদের বিএনপি কার্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। এছাড়া পল্টন কার্যালয়ের সামনে কাউকে দাঁড়াতে দিচ্ছে না পুলিশ। বিএনপির দুই কর্মীকে গ্রেফতারের অভিযোগ করেছেন দলটির নেতারা।

এ বিষয়ে পল্টন থানার পরিদর্শক (অপারেশন) হিরণ বারী জানান, এখানে নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version