ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরের বিষখালী নদী থেকে অজ্ঞাত এক যুবকের (২৮) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চল্লিশ কাহনিয়া এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিষখালী নদীতে অজ্ঞাত ওই যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ৮-১০ দিন আগে এই যুবকের মৃত্যু হয়েছে বলে সুরতহাল রিপোর্ট শেষে জানিয়েছে পুলিশ। মৃতদেহের শরীর ও মুখমন্ডল পঁচে ফুলে উঠেছে। এখনো তাঁর নাম পরিচয় মেলেনি।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, অজ্ঞাত ওই ব্যক্তির দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version