ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠি সদর উপেজেলার খেজুরিয়া গ্রাম থেকে মানসিক ভারসাম্যহীন যুবকের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নিজ বসতগৃহ সংলগ্ন আমগাছের ডালে নিজ পরিহিত প্যান্টের বেল্ট দিয়ে গলায় ফাঁস দেয় আশোক মিস্ত্রি (১৭)। সে ওই গ্রামের অনিল মিস্ত্রির পুত্র।

নিকটাত্মীয় বিনয় চন্দ্র হালদার জানান, অশোক মিস্ত্রী মানসিক ভারসাম্যহীনতার কারণে প্রায়ই কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যেতো। পরে আর তাকে কোথাও খুজে পাওয়া যেতো না। আবার কয়েকদিন পরে নিজ বাড়িতে ফিরে আসতো। সোমবার সকাল ১০টায় সকালের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। এরপর আত্মীয় স্বজনের বাড়িসহ অনেক স্থানে খোজাখুজি করে পাওয়া যায়নি। মঙ্গলবার সন্ধ্যায় নিজ বসতঘর সংলগ্ন আমগাছের ডালের সাথে নিজ পরিহিত প্যান্টের বেল্ট দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। সদর থানায় সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। কর্তব্যরত চিকিতসক তাকে মৃত ঘোষণা করে। মৃতদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সদর থানার ওসি খলিলুর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট করেছে। মৃতদেহটি সদর হাসপাতাল মর্গে রয়েছে। অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বুধবার মৃত দেহের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version