কলমাকান্দা, (নেত্রকোণা) প্রতিনিধি :

নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকায় ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। রবিবার (১৯ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার বলমাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে দুই বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি।

আটককৃতরা হচ্ছে, জেলার কলমাকান্দা উপজেলা সদরের মো: শহিদুল ইসলাম বাবলুর ছেলে মো: মারুফ খান (১৮) এবং একই এলাকার সুধা রঞ্জন সরকারের ছেলে প্রবীর সরকার (১৮)।

নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া আজ সোমবার (২০ সেপ্টেম্বর) এক ই-মেইল বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার খারনই ইউনিয়নের খারনই বিওপির সুবেদার মো: সিরাজুল ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম সীমান্তে টহল দিচ্ছিল।

রবিবার রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১১৭৮ হতে আনুমানিক ৬শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে বলমাঠ এলাকায় গ্রেফতারকৃতরা সীমান্ত এলাকা থেকে মোটর সাইকেলেযোগে আসছিল। এসময় তাদের সন্দেহ হলে মোটর সাইকেল ফেলে পালানোর চেষ্টা করলে তাদের আটক করে।

পরে তল্লাশী চালিয়ে দুই বোতল ভারতীয় মদসহ একটি এ্যাপাসি আরটিআর মোটর সাইকেল জব্দ করে। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৩ হাজার টাকা।

জব্দকৃত মালামালসহ আটককৃতদের আজ সোমবার কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version