মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে শিশু কুতুব উদ্দিনকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন শিশুর আপন চাচী।

আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর হোসেন সেরনিয়াবাদ।

তিনি জানান, মাদারীপুরের শিবচরে অপহরণের ৩ দিন পর শরীয়তপুরের জাজিরায় আপন চাচার বাড়ির নির্মাণাধীন ভবনের টয়লেটের মেঝের নিচ থেকে বালু চাপা অবস্থায় শিশু কুতুব উদ্দিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার আপন বড় চাচী নার্গিস আক্তার ও তার মেয়ে হাফসা আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি আরও জানান, পরে বিকেল ৫টার দিকে মাদারীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাদের। এ সময় চাচী নার্গিস আক্তার হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন। তবে নার্গিস আক্তারের মেয়ে হাফসা আক্তারের বয়স কম হওয়ায় তার জবানবন্দি নেয়া হয়নি।তাকে রোববার (সেপ্টেম্বর-১৯) আদালতে তোলা হবে।

উল্লেখ্য, মাদারীপুরের শিবচর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার ইসমাইল বেপারীর আড়াই বছর বয়সী শিশু কুতুব উদ্দিনকে তার বড় ভাবি নার্গিস আক্তার ও তার মেয়ে কৌশলে গত ১৪ সেপ্টেম্বর বাড়ী থেকে নিয়ে হত্যা করে তাদের বাড়ীর গর্তে চাপা দেয়। এ ঘটনায় শিশুর বাবা শিবচর থানায় ১৫ সেপ্টেম্বর একটি অপহরণ মামলা করেন, পরে নার্গিস আক্তার ও তার মেয়েকে আটক করে চাপ দিলে শুক্রবার সকালে তাদের বাড়ী থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version