Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

কলমাকান্দায় পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

কলমাকান্দা, (নেত্রকোণা) প্রতিনিধি :

নেত্রকোনার কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে তাসিন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।। বুধবার সন্ধায় এ ঘটনা ঘটে, সে উপজেলার রংছাতি ইউনিয়নের পুলিয়াপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে খেলার ছলে পরিবারের অজান্তে পুকুরে ডুবে যায় তাসিন। পরে স্বজনরা খোঁজাখুঁজির পর তাকে পুকুরের পানি থেকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Exit mobile version