ব‌রিশা‌লের আগৈলঝাড়ায় ৬ টি হ‌রি‌ণের চামড়া ও ৩৭ কে‌জি মাংসসহ চার জনকে আটক করেছে পু‌লিশ। উপ‌জেলার একটি হরিণের খামার থে‌কে মঙ্গলবার রা‌তে চামড়া ও মাংসসহ তাঁদের আটক করা হয়।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম স‌রোয়ার জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে রা‌জিহার ইউনিয়‌নের হ‌রি‌ণের খামারে অভিযান প‌রিচালনা কর‌লে সেখানে পাচার ও স্থানীয়ভা‌বে বি‌ক্রির উদ্দেশ্যে রাখা ছয়‌টি হ‌রি‌ণের চামড়া ও ৩৭ কে‌জি মাংস জব্দ করা হয়। আটক করা হয় ওই খা‌মা‌রের মা‌লিকসহ চার জন‌কে‌। তাঁদের বিরু‌দ্ধে মামলা দা‌য়ে‌রের প্রস্তু‌তি চল‌ছে ব‌লে জানান পু‌লি‌শের এই কর্মকর্তা।

আটক ব্যক্তিরা হলেন—আগৈলঝাড়া উপজেলার এক‌টি হ‌রি‌ণের খামারের মা‌লিক জেমস মৃদুল হালদার, খামা‌রের অফিস সহকা‌রী ‌খোকন সরকার, খামা‌রের নৈশপ্রহরী সুনীল চন্দ্র হালদার ও বিপ্লব সরকার। তাদের মাধ্যমে হ‌রি‌ণের মাংস পাচার করার প্রক্রিয়া চল‌ছি‌ল ব‌লে  পু‌লি‌শের ধারণা।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version