মোঃ আরাফাত রহমান, জাককানইবি প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হাল্ট প্রাইজের কার্যক্রমকে আরো প্রশস্ত ও প্রাণবন্ত করে তুলতে ডিপার্টমেন্ট এম্বাসেডর নিয়োগ করা হয়। এপ্লিকেশনের ভিত্তিতে ভাইভার মাধ্যমে বাছাই করে প্রায় অর্ধ শতাধিক ডিপার্টমেন্ট এম্বাসেডরকে নির্বাচিত করা হয়।

তারই ধারাবাহিতায় ৬ই সেপ্টেম্বর ডিপার্টমেন্ট এম্বাসেডরদেরকে বরণ করে নিতে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ এর সহকারী অধ্যাপক – ‘চন্দন কুমার পাল’। এছাড়াও উপস্থিত ছিলেন ক্যাম্পাস ডিরেক্টর, ডেপুটি ক্যাম্পাস ডিরেক্টর, চিফ অফ স্টাফ, অর্গানাইজিং কমিটি মেম্বার এবং নবনির্বাচিত ডিপার্টমেন্ট এম্বাসেডর।

অনুষ্ঠানের প্রধান অতিথি চন্দন কুমার পাল নবীনদের উদ্দ্যেশে বক্তব্য রাখেন। তিনি বলেন,”প্রতিযোগিতামূলক চাকরির জগতে পড়াশোনার পাশাপাশি প্রত্যেকটি শিক্ষার্থী এক্সট্রা কারিকুলার কার্যক্রমে জড়িত থাকা উচিত – যা তাদের চাকরি ক্ষেত্রে সুফল বয়ে আনবে।”

এছাড়াও হাল্ট প্রাইজ -জাককানইবি শাখার অর্গানাইজিং কমিটির বিভিন্ন টিমের হেড তাদের টিমের কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন।তারা হলেন -ব্রান্ডিং এন্ড প্রোমোশন টিমের হেড মোস্তাফা ফাহিম সিরাজি,পারটিসিপেন্ট মেনেজমেন্ট টিমের হেড ফাবিহা বুশরা আদিবা, কন্টেন্ট রাইটিং টিম থেকে লিভা হক,ক্রিয়েটিভ টিম থেকে মোজাহেদুল ইসলাম সজীব,প্রেস এন্ড মিডিয়া টিমের হেড মোছাঃজান্নাতী বেগম।

উল্লেখ্য, অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন নূর আলম নাহিদ,
টিম হেড, ইভেন্ট এন্ড সেশন ম্যানেজমেন্ট টিম এবং পুরো অনুষ্ঠানটি অনলাইন গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version