ময়মনসিংহে বন্দুকযুদ্ধের পর অস্ত্রসহ চার জঙ্গিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ।শুক্রবার ভোরে নগরীর খাগডহর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে এ গোলাগুলির ঘটনা ঘটে বলে র‍্যাব-১৪ এর অধিনায়ক মো. রোকনুজ্জামান জানান।

তিনি বলেন, জঙ্গিদের অবস্থানের গোপন খবরে র‍্যাবের একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেরে জঙ্গিরা গুলি চালালে র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

এক পর্যায়ে ঘটনাস্থল থেকে গুলিভর্তি একটি বিদেশী রিভলবার ও দেশীয় অস্ত্রসহ চার জঙ্গিকে আটক করা হয় বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এএসপি ইমরান খান দ্যা মেইল বিডিকে বলেন  আটক চারজনের পরিচয় জানা যায়নি। সংবাদ সম্মেলন করে পরে বিস্তারিত  বিস্তারিত জানানো হবে।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version