সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ঘোষণার মাধ্যমে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তামিমের এই সিদ্ধান্তে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তার সাবেক সতীর্থ মাশরাফি বিন মুর্তজা।

ব্যক্তিগত ফেসবুক পেজে মাশরাফি লেখেন, ‘কোনো সন্দেহ নেই তামিম বাংলাদেশের সেরা ব্যাটসম্যানদের একজন। ওর পরিসংখ্যানও তা-ই বলে। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সব যোগ্যতাই ওর আছে। ক্রিকেট বোর্ড, টিম ম্যানেজমেন্ট সবাই ওকে টিমে রাখবে, এটা সবারই জানা। তামিম কেন এ সিদ্ধান্ত নিল, তার যুক্তিও আছে অনেক। তামিমের চোট, এটা প্রথম ব্যাপার। তার ওপর সে গত চারটি সিরিজের ১৬টা ম্যাচ খেলতে পারেনি। কোনো ম্যাচ না খেলে হঠাৎ করে মাঠে নামার পর নিজের ওপর বিশাল চাপ সৃষ্টি হবে। পরে সেটি ওয়ানডে আর টেস্টেও রয়ে যেতে পারে।’

মাশরাফি আরও লেখেন, ‘সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে, তামিমকে ড্রেসিংরুমে সবাই খুবই পছন্দ করে। কিন্তু ১৬টি আন্তর্জাতিক ম্যাচ বা অনুশীলন ম্যাচ ছাড়া দলে ঢুকলে এবার ওকে সবাই কতটা স্বাগত জানাত, সেটি হয়তো ওকে ভাবিয়েছে। কোনো কোনো সিদ্ধান্ত মানুষের জীবন পাল্টে দেয়। এ সিদ্ধান্তের পর তামিম যখন পরের ম্যাচে ওয়ানডে অধিনায়ক হিসেবে মাঠে নামবে, তখন সৌম্য, লিটন, নাঈমরাই ওর জন্য জীবন বাজি রেখে খেলবে। কারণ, কেউ রাখুক আর না-ই রাখুক, তামিম ওদের কঠোর পরিশ্রমের প্রতি শ্রদ্ধা রেখেছে। ‘

দেশের সফলতম অধিনায়ক আরও লেখেন, ‘তামিম এখনো সেরাদের সেরা এবং সে সেরাদের সেরা হয়েই থাকবে। টি-টোয়েন্টিতে জোর করে খেলে অবশ্যই টেস্ট আর ওয়ানডেতে দলের সেরা ব্যাটসম্যানকে নিষ্প্রভ কেউ দেখতে চাইবে না। তামিমের এখনো অনেক ম্যাচ জেতানোর বাকি আছে। তামিম, তোমাকে আমরা অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপে মিস করব। ‘

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version