মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর পিলারের ওপর অবস্থিত স্প্যানের সঙ্গে সকালে ধাক্কা দেয় ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৭টার দিকে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর পিলারের মধ্যদিয়ে ডকইয়ার্ড থেকে পাটুরিয়া ঘাটে যাচ্ছিল। সে সময় স্প্যানের সঙ্গে ফেরির মাস্তুলের ধাক্কা লেগেছে। সেতুর স্প্যান পানি থেকে অনেক উঁচুতে। এরপরও কিভাবে লাগল বিষয়টি আমাদের বোধগম্য নয়।

গত ১৩ আগস্ট মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে আসছিল ফেরি কাকলি। সকাল ৮টার দিকে প্রবল স্রোতের কারণে ফেরিটি সেতুর ১০ নং পিলারে আঘাত হানে। এতে তেমন কোনো ক্ষতি হয়নি। ৯ আগস্ট সন্ধ্যায় ১০ নম্বর পিলারে আঘাত হানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। । ২৩ জুলাই সকাল ১০টার দিকে পদ্মা সেতুর ৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায় রো রো ফেরি শাহ জালাল। এসব ঘটনায় থানায় জিডি, তদন্ত কমিটি গঠন ও ফেরি চালকদের সাময়িক বরখাস্তও করা হয়েছে।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version