সোমবার, অক্টোবর ১২

গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বিদ্রোহী সংগঠন তালেবান।

এরপর দেশটি ছাড়তে মরিয়া হয়ে উঠে বিদেশি গোষ্ঠীকে সহায়তাকারী ছাড়াও কিছু আফগান নাগরিক।

এরই অংশ হিসেবে এবার দেশ ছাড়লে আফগান নারী পরিচালক রোয়া হায়দারি।

চোখের জলে দেশকে বিদায় জানালেন রোয়া। তবে আবারও ফেরার প্রত্যয় তার কণ্ঠে।

সিনেমা পরিচালনার পাশাপাশি ভাল ফটোগ্রাফার রোয়া। সোশ্যাল মিডিয়ায় যে ছবি তিনি শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে হাঁটু মুড়ে বসে তিনি।

ছবির ক্যাপশনে রোয়া লিখেছেন, “নিজের কথা বলার অধিকার বজায় রাখতে আমাকে আমার দেশ ছাড়তে হচ্ছে। জন্মভূমি ছেড়ে পালিয়ে যেতে হচ্ছে।”

“আবার শূণ্য থেকে শুরু। নিজের মৃত আত্মা আর ক্যামেরাটা সঙ্গে নিয়ে সাগর পাড়ে যাচ্ছি। বুকে প্রবল কষ্ট নিয়ে বলছি- বিদায় জন্মভূমি। আবার দেখা হবে,” যোগ করেন গুণী এ পরিচালক।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version