মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুর উপজেলায় করতোয়া নদীতে মাছ শিকারে নেমে পানিতে ডুবে ৭ম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত বুধবার সন্ধ্যার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামনগর দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। মৃত রবিন হাসান (১৪) ওই গ্রামের গোলাম রব্বানীর ছেলে। সে উপজেলার গাড়িদহ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র।
রবিনের সঙ্গে মাছ শিকারে নদীতে নামা চাঁন মিয়া (৪৫) আজকের পত্রিকাকে জানান, স্থানীয় বিভিন্ন বয়সের অন্তত আটজন মানুষের সঙ্গে রবিন মাছ শিকার করতে নদীতে নামে। এ সময় সে সবার সামনে পানিতে তলিয়ে যেতে থাকে। সবাই তাকে উদ্ধারে চেষ্টা করে। তবে মুহূর্তে রবিন পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর রবিনের পা ভেঁসে ওঠে। সবাই পা ধরে তাকে উপরে নিয়ে আসেন। পরে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাড়িদহ ইউনিয়ন পরিষদের সদস্য হামিদুর রহমান সরকার বলেন, করতোয়া নদীর এই স্থানে প্রায় প্রতি বছরই অন্তত একজন করে মানুষের মৃত্যু হয়। ধারাবাহিকভাবে রবিনের মৃত্যু হলো। বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া শেষে রবিনের লাশ দাফন করা হয়েছে।
ব্রেকিং নিউজ-
- শুধু বহুতল ভবন নয়, মানসম্মত ও নৈতিক শিক্ষায় জোর দিতে হবে- ডেপুটি স্পিকার
- মেধা ও মননের ভিত্তিতে বৈষম্যহীন ‘মডেল কলমাকান্দা’ গড়ার প্রত্যয় উপ-স্পিকারের
- ময়মনসিংহ বিভাগে সেরা ত্রিশালের বেলা নার্সিং কলেজ, শতভাগ পাসে বাজিমাত
- কলমাকান্দা সীমান্তে ভারতীয় ফুচকা, জিরা ও পাউডার জব্দ
- প্রাইভেটকারে অভিনব কায়দায় বিদেশি মদ পাচার, র্যাবের জালে আটক ২
- স্মরণে মোস্তফা কামাল মনসুর: চত্রংপুরে কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- কলমাকান্দায় ৬০ পরিবার পাচ্ছে নিরাপদ পানি, প্রথম ধাপে পেল ৬ পরিবার
- কলমাকান্দায় প্লাবিত হাওর পরিদর্শনে ডেপুটি স্পিকার, পাউবোর জরুরি হস্তক্ষেপ কামনা
