দ্যা মেইল বিডি / খবর সবসময়

অ্যাস্ট্রাজেনেকার ২য় ডোজ নিতে যে ঘোষণা দিলো স্বাস্থ্য অধিদপ্তর

অ্যাস্ট্রাজেনেকার (কোভিশিল্ড) দ্বিতীয় ডোজ নিতে অপেক্ষমাণদের দ্রুত নিকটস্থ কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দেওয়া হলো  স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ফেইসবুক পেজে এক জরুরি ঘোষণায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।

 

ঘোষণাতে বলা হয়, ‘যারা অ্যাস্ট্রাজেনেকার (কোভিশিল্ড) ভ্যাকসিনের ১ম ডোজ গ্রহণ করে দীর্ঘদিন অপেক্ষা করে আছেন, তারা নিকটবর্তী কেন্দ্রে যোগাযোগ করে দ্রুততম সময়ের মধ্যে ২য় ডোজ গ্রহণ করুন।’

Exit mobile version