আফগানিস্তান থেকে উদ্ধারকারী আফগানদের অস্থায়ীভিত্তিতে আশ্রয় দিতে এখন পর্যন্ত ১৩টি দেশ রাজি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। উদ্ধার করা এসব মানুষকে স্থানান্তরে ট্রানজিট দিতে রাজি হয়েছে অন্য ১২টি দেশ। এর মধ্যে আছে যুক্তরাষ্ট্র ও অন্যরা। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। যেসব দেশ উদ্ধার করা আফগানদের আশ্রয় দিতে রাজি হয়েছে তারা হলো আলবেনিয়া, কানাডা, কলম্বিয়া, কোস্টারিকা, চিলি, কসোভো, উত্তর মেসিডোনিয়া, মেক্সিকো, পোল্যান্ড, কাতার, রোয়ান্ডা, ইউক্রেইন এবং উগান্ডা। ট্রানজিট দিতে রাজি হয়েছে বাহরাইন, বৃটেন, ডেনমার্ক, জার্মানি, ইতালি, কাজাখস্তান, কুয়েত, কাতার, তাজিকিস্তান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও উজবেকিস্তান।
ব্রেকিং নিউজ-
- পূর্বধলায় বেপরোয়া অটোরিকশার ধাক্কায় শিশু নিহত, শোকের ছায়া নাটেরকোনায়
- নেত্রকোনায় ট্রেডমার্ক জালিয়াতি: কারাদণ্ডের পরও বাজারে নকল জর্দা
- দখল-ভরাটে অস্তিত্বহীন কইজুরি খাল: জীবিকা হারাচ্ছেন হাজারো কৃষক
- প্রথম দফায় ৩৫টির পর এবার দুর্গাপুরে আরও অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
- সংবিধান সংস্কার পরিষদ গঠন ও গণভোটের রায় বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- জনবল সংকটে স্বাস্থ্য সেবাবঞ্চিত চায়ের রাজ্যের সাধারণ মানুষ
- যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে
- বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের
