একদিনে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও  ১৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৫ হাজার ২৩ জনের।

নতুন করে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৯৯৩ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৫৩ হাজার ২০৩ জন।

শুক্রবার ২০ আগস্ট বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৭৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৪৭ হাজার ৭৫৫ জন।  ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩৪ হাজার ৯২৭টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৮৯২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮৫ লাখ ৯৩ হাজার ৯৪৬টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৭ দশমিক ১৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯১ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ শতাংশ ৭৪ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭২ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত ১৪৫ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৫৭ জন, চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে পাঁচ জন, খুলনা বিভাগে ১৫ জন, বরিশাল বিভাগে চার জন, সিলেট বিভাগে সাত জন, রংপুর বিভাগে ৭ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭ জন।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version