হেজাফতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর দাফন চট্টগ্রামের মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার কবরস্থানে হবে। রাত ১১ টায় মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে তাকে সেখানে দাফন করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতের নায়েবে আমির সালাউদ্দিন নানুপুরী। তিনি জানান, হেফাজতে আমিরের জানাজা একটাই হবে, সেটি হাটহাজারী মাদ্রাসায়। হেফাজতের সাবেক আমির প্রয়াত আল্লামা শফিকে যে কবরস্থানে দাফন করা হয়েছিল সেখানেই দাফন করা হবে বাবুনগরীকে।

প্রথমে সিদ্ধান্ত ছিল লাশ দাফন করা হবে ফটিকছড়ির বাবুনগর গ্রামে বাবুনগরীর পারিবারিক কবরস্থানে। পরে সিদ্ধান্ত হয় হাটহাজারী মাদ্রাসা কবরস্থানে বাবুনগরীকে শায়িত করা হবে।

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না … রাজিউন)।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version