হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী আর নেই। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)।

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী হাটহাজারী মাদ্রাসায় স্ট্রোক করেন। সেখান থেকে শহরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এদিকে বাবুনগরীর মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন অনুসারীরা। দুপুরে দেড়টার কিছু আগে চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতাল থেকে মরদেহ নেওয়া হয়েছে। সেখানে শত শত গাড়ি জমায়েত হয়েছে হাসপাতালের সামনে।

বাবুনগরীর খাদেম মাওলানা জুনায়েদ গণমাধ্যমকে জানিয়েছেন, বুধবার সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। তবে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স ডেকে তাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হন সঙ্গীরা।

উল্লেখ্য, ৬৭ বছর বয়সি দেশের অন্যতম শীর্ষ এই আলেম দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version