মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুরে একটি ব্রিজের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৩৫) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

আজ বুধবার (১৮ আগস্ট) সকালে উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘুল্লার বাজার ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন , সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বড় খালের কচুরিপানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে। তবে এখনো মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version