আলোচিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে বনানী থানার মাদক মামলায় ৫ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। যে কারণে আজ জামিন আবেদনের শুনানি হয়নি। আদালতে কাল একসঙ্গে জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু।
এর আগে, গত ১৬ই আগস্ট পরীমনির আইনজীবী মজিবুর রহমান জামিনের আবেদন করেন। এরপর বিচারক আবেদন বিষয়ে আজ বুধবার শুনানির জন্য দিন ধার্য করেছিলেন।
উল্লেখ্য, গত ৪ঠা আগস্ট পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে র্যাব। অভিযানে নতুন মাদক এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয়।
ব্রেকিং নিউজ
- দুর্গাপুরে সাংবাদিক হত্যা: দোষীদের গ্রেপ্তারের দাবিতে পূর্বধলায় প্রতিবাদ
- দশ লাখ টাকার অভাবে নিভতে বসেছে কেন্দুয়ার রাকিবের জীবনপ্রদীপ
- আয়ের চেয়ে ব্যয় বেশি, ঋণগ্রস্ত দেশের প্রায় অর্ধেক পরিবার
- কেন্দুয়ায় মানববন্ধন: সাংবাদিক আলিফ হত্যার দ্রুত বিচার দাবি
- মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি আরব কি ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে?
- লাইসেন্স থাকলেই কি ইচ্ছেমতো অস্ত্র বহন ও প্রদর্শন করা যায়? আইনে কী বলা আছে
- জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণতি ভয়াবহ হতে পারে: জামায়াত আমির
- মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড




