তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি বলেছেন, বাঙালি জাতি অনেক কেঁদেছে, আর কাঁদতে চায় না। বঙ্গবন্ধু হত্যার খুনির মুখোশ উন্মোচন করতেই হবে, আমার সন্তানদের জন্য, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই খুনির নাম জিয়াউর রহমান। এই খুনির মরণোত্তর বিচার বাংলার মাটিতে করতেই হবে।

মঙ্গলবার (১৭ আগস্ট) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন ও চলচ্চিত্র সংশ্লিষ্ট সমিতিসমূহ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা কখনো আপোষ করেন নাই, বেইমানী করেন নাই, পাকিস্তানি শাসক গোষ্ঠীর রক্তচক্ষুকে ভয় পান নাই, মাথা নিচু করেন নাই। সে শিক্ষাই জাতির পিতা আমাদের দিয়ে গেছেন।

তিনি আরো বলেন, খুনি জিয়াউর রহমানের বিচার হবেই, কারণ আমাদের মা’র নাম বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। এই আস্থা ও বিশ্বাস আমাদের আছে। খুনির মুখোশ উন্মোচন করাই আমার শপথ ও অঙ্গীকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, সভাপতি করেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন। এছাড়া চলচ্চিত্র প্রযোজক সমিতি ও চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি/সাধারণ সম্পাদকসহ অভিনেতা, অভিনেত্রী ও কলাকুশলী উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version