করোনাভাইরাসের হাত থেকে মুক্তি পেতে গেলে তৃতীয় ভ্যাকসিন ডোজের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান সাইরাস পুনাওয়ালা। তিনি জানিয়েছেন, কোভিশিল্ড টিকার দু’টি ডোজ নেওয়ার মধ্যে উপযুক্ত ব্যবধান হওয়া উচিত দুই মাসের এবং দ্বিতীয় ডোজ নেওয়ার ৬ মাস পরে তৃতীয় ডোজটি নেওয়া যেতে পারে।

সম্প্রতি মেডিক্যাল জার্নাল ল্যানসেটের একটি রিপোর্টে দাবি করা হয়েছিল কোভিশিল্ড নেওয়ার কিছু সময়ের মধ্যে অ্যান্টিবডির সংখ্যা কমে যায়। সাইরাস পুনাওয়ালা জানান, কোভিশিল্ড টিকা নেওয়ার কিছু সময় পরে অ্যান্টিবডির সংখ্যা কমলেও টিকা গ্রাহকের দেহে ‘মেমোরি সেল’ থাকে।

তিনি বলেন, ‘ছয় মাস পরে অ্যান্টিবডি কমে যায় এবং তার জন্যই আমি তৃতীয় ডোজ নিয়েছি। সেরামের প্রায় ৭ থেকে ৮ হাজার কর্মীকেও করোনা টিকার তৃতীয় ডোজ দেওয়া হয়েছে। যারা করোনার দু’টি ডোজ নিয়েছেন তাদের কাছে আমার অনুরোধ ৬ মাস পরে টিকার বুস্টার ডোজ নিন।’

 

প্রসঙ্গত, ইতিমধ্যেই কয়েকটি দেশ বুস্টার ডোজকে ছাড়পত্র দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছে। কিন্তু বিশ্বজুড়ে টিকার সমবণ্টনের জন্য সেপ্টেম্বর পর্যন্ত টিকার বুস্টার ডোজ না নেওয়ার ডাক দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version