জানালার গ্রিল কেটে এক নারী চিকিৎসকের বাসায় ঢুকে চুরি ও মারধর করেছে দুবৃর্ত্তরা। চিকিৎসকের নাম  ডা. সানজিদা আজাদ শিখা। বুধবার ভোররাতে পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসকদের সরকারি বাস ভবনে নিচতলার  ফ্ল্যাটে এ চুরি ও মারধরের ঘটনা ঘটেছে।

আহত ডা. সানজিদা আজাদ শিখা (২৮) পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের মেডিকেল কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

পিরোজপুর সদর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: শিশির রঞ্জন অধিকারী জানান, ডা. সানজিদা আজাদ শিখা পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসকদের সরকারি বাসভবনে একা থাকতেন। বুধবার ভোর রাতে একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশে জানালার গ্রিল কেটে বাসার ভিতরে প্রবেশ করে। এ সময় ডা. সানজিদা আজাদ শিখা বিষয়টি টের পেলে ডাকাতরা প্রথমে তাকে জিম্মি করে এবং পরে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে।  ডাকাতের এ সময় ঘরের আলমারি ভেঙে নগদ ৫২ হাজার টাকা, একটি ল্যাপটপ ও দুইটি মোবাইল ফোন নিয়ে যায়।

পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, এ বিষয়ে থানায় অজ্ঞাত কয়েকজন আসামির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ডা. সানজিদা আজাদ শিখা। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version