সোমবার, অক্টোবর ১৯

টোকিও অলিম্পিক ফুটবলে ফাইনালে স্পেনকে ২-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সোনা জিতে নিল ব্রাজিল। ম্যাচের প্রধমার্ধে ম্যাথিউস কুনিয়ার গোলে ব্রাজিল এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে গোল পেয়ে স্পেনকে সমতায় ফেরায় ওয়ারজাবাল।

জাপানের ইয়োকোহামা স্টেডিয়ামে খেলতে নেমে শুরুতেই আক্রমণাত্মক শুরু করে দু’দল। তবে সুবিধা করতে পারেনি কেউই। ১৬ মিনিটে দারুণ এক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি স্পেন। ১৯ মিনিটে সুযোগ পায় ব্রাজিল। ২৫ ও ৩৪ মিনিটে সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি ব্রাজিল।

বিরতির পর মাঠে নেমেই দুর্দান্ত শুরু করে স্পেন। ৬১ মিনিটে ওয়ারজাবালের গোলে সমতায় ফেরে স্পেন। ডান দিক থেকে মিকেল সোলারের দেয়া পাস হাফ ভ্যলিতে ব্রাজিলের গোলপোস্টে পাঠান এ ফরোয়ার্ড। আক্রমণে স্পেন এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধে শুরুতেই আক্রমণাত্মক ছিল ব্রাজিল। ৯৭, ৯৯ ও ১০১ মিনিটে করা পরপর তিনটি আক্রমণে দুর্দান্ত ডিফেন্ড করে সেলেকাওদের থামিয়ে দিয়েছে স্প্যানিশরা। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রেখে অবশেষে গোলের দেখা পেল ব্রাজিল। ১০৯ মিনিটে মাঝমাঠে অ্যান্তোনির লং পাস থেকে টেনে নিয়ে স্প্যানিশদের গোলপোষ্টে বল জড়ান ম্যালকম। শেষ মুহূর্তের এই গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে টানা দ্বিতীয়বারের মতো স্বর্ণপদক জিতে ব্রাজিল।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

 

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version