প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজে প্রথম ম্যাচে ২৩ রানে বিজয় লাভে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

আজ এক অভিনন্দন বার্তায় ক্রিকেট অনুরাগী প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে পরাজিত করার জন্য সকল খেলোয়াড়, কোচ এবং জাতীয় ক্রিকেট দলের সকল কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান।

বাংলাদেশ ক্রিকেট দল বিজয়ের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলে শেখ হাসিনা আশা প্রকাশ করেন।-বাসস

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version