গাজীপুরের শ্রীপুরে পরিবহন সংকটে কর্মস্থলে যেতে শ্রমিকদের ভোগান্তি ও ভাড়া বেশি নেওয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিল্প কারখানার শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী অন্যান্য শ্রমিক ও সাধারণ যাত্রীরা।

সোমবার সকালে শ্রীপুর পৌর এলাকায় ২ নম্বর সিএন্ডবি বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তারা এ বিক্ষোভ প্রদর্শন করেন। এতে মহাসড়কের দুই পাশে ২ কিলোমিটারেরও বেশি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

স্থানীয় একটি কারখানার শ্রমিক আব্দুর রহমান জানান, গড়গড়িয়া মাস্টারবাড়ী থেকে কারখানা পর্যন্ত দূরত্ব পথের অটোরিকশা ভাড়া মাত্র ২০ টাকা। আজ সেই ভাড়া ৫০ টাকা দিয়ে গাড়ি পাওয়া যাচ্ছে না। দীর্ঘক্ষণ অপেক্ষা করে স্বল্প ভাড়ায় অটোরিকশা না পেয়ে হেঁটেই কারখানার উদ্দেশে রওনা হয়েছি। এসে দেখি অনেকেরই একই অবস্থা। তাই সকলে পরিবহন ভোগান্তি কমানো ও ভাড়া কমানোর দাবিতে একত্রিত হয়েছি।

 

অপর কারখানা শ্রমিক রহিমা আক্তার জানান, তার বাসা কারখানা থেকে ৮ কিলোমিটার দূরে। স্বাভাবিক সময়ে লোকাল বাস ভাড়া ১০ থেকে ১৫ টাকা ছিল। আজ পরিবহন না পেয়ে অটোরিকশায় যাওয়ার পরিকল্পনা করি। অটোচালক এই ১০ টাকা বাস ভাড়া ১২০ টাকা চাইলেন। পরে অনেক সময় অপেক্ষা করেও কোনো যান না পেয়ে বাধ্য হয়েই ৮০ টাকা ভাড়ায় কাজে যোগ দিয়েছেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, শ্রমিকদের সাথে আলোচনা করে ভাড়া বেশি না নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version