বিধানসভা নির্বাচনে জনপ্রিয় স্লোগান ‘খেলা হবে’ নিয়ে এবার বিশিষ্ট কবি জাভেদ আখতারকে গান লেখার অনুরোধ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে বৃহস্পতিবার মমতার সঙ্গে সাক্ষাৎ করেন শাবানা আজমি, জাভেদ আখতার। পরে সাংবাদিকদের মুখোমুখি হন তারা। সেখানে ‌‘খেলা হবে’ স্লোগানের প্রসঙ্গ উঠলে মমতা জাভেদকে এই অনুরোধ করেন।

বৃষ্টিভেজা দিল্লিতে সকাল থেকে একের পর এক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বিকালে কথা বলতে মমতার সঙ্গে দেখা করতে আসেন ঘোষিত মোদিবিরোধী বি-টাউন খ্যাত জাভেদ-শাবানা। আলোচনা সেরে বেরিয়ে এসে জাভেদ বললেন, ‘আমি মমতার কাছে কৃতজ্ঞ।’ একই সঙ্গে তিনি মনে করিয়ে দিলেন, যেভাবে পশ্চিমবঙ্গে ‘পরিবর্তন’ চেয়েছেন মমতা, সেভাবেই দেশেও পরিবর্তন চাইছেন। নিশ্চয়ই পরিবর্তন আসবে।

বৈঠক শেষে বেরিয়ে মমতাকে পাশে দাঁড় করিয়েই সংবাদ সম্মেলন করেন তারা। সাংবাদিকরা প্রশ্ন করেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ‘খেলা হবে’ স্লোগান জনপ্রিয় হয়েছে। জাতীয় স্তরে পৌঁছে গেছে এটি। একজন কবি হিসেবে এই স্লোগান ও তাকে ঘিরে উন্মাদনাকে কতটা…? জাভেদ আখতার উত্তরে বলেন, ‘এটা আর নতুন করে বলে দিতে হবে না। সকলের মুখে মুখে ফিরছে এই স্লোগান। আমার উত্তর দেওয়ার বদলে আপনারা বুঝে নিন, কতটা জনপ্রিয় হয়েছে এটি।’’ এরপরেই শাবানা ও জাভেদের মাঝে দাঁড়িয়ে থাকা মমতা ঝুঁকে পড়ে জাভেদকে বলেন, ‘খেলা হবে নিয়ে একটি গান লিখে দিন আপনি।’ প্রস্তাবকে স্বাগত জানান শাবানা আজমিও।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version