সোমবার, অক্টোবর ১২

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম প্রথম দিনের কোরবানির পশুর বর্জ্য আজ বুধবার (২১ জুলাই) রাত ১২টার মধ্যেই অপসারণ করার ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে তিনি যে কাউন্সিলরের এলাকায় পশুর বর্জ্য আগে পরিষ্কার হবে তাকে পুরস্কার দেবেন বলে জানিয়েছেন।

আজ বুধবার দুপুর আড়াইটায় ডিএনসিসির ভাটারা (সাঈদ নগর) এলাকা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। মেয়র বলেন, ‘আমরা পুরো ফোর্স নিয়ে মাঠে নেমে পড়েছি। আমি নিজে, আমার কর্মকর্তা এবং আমার সকল কাউন্সিলর নেমেছেন। আমি বলেছি, ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে। এটাও বলেছি, যে ওয়ার্ড আগে পরিষ্কার করতে পারবে সেই কাউন্সিলরের জন্য বিশেষ পুরস্কার আছে।’

মেয়র আতিকের মতে, ‘আমরা টার্গেট নিয়েছি, আজ রাত ১২টার মধ্যে যার যার এলাকা পরিষ্কার করার জন্য। আমি মনে করি, আমাদের সব কর্মীরা কাজ করবেন। আজসহ তিনদিন কোরবানি হবে। অনেকেই আজ, কাল ও পরশু কোরবানি দেবেন। আমরা ধরে নিয়েছি, আজ ৯০ শতাংশ হবে। এখানে দুটি চ্যালেঞ্জ আছে। প্রথমত, কোরবানির বর্জ্য পরিষ্কার এবং দ্বিতীয়ত, হাট যারা নিয়েছে তারাই হাট পরিষ্কার করবেন।’

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version