মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৬ জন এবং করোনা উপসর্গে মারা গেছেন ১০ জন।
বৃহস্পতিবার (১৫ জুলাই) বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ উল হক এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, করোনায় মারা যাওয়া ৬ জনের মধ্যে ৪ জন বগুড়া জেলার এবং অপর দুইজন অন্য জেলার বাসিন্দা। উপসর্গ নিয়ে মারা যাওয়া ১০ জন রোগী বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১০২ জন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় বগুড়ায় ৫২৪ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ১৭৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৩ দশমিক ৮৫ শতাংশ। এ নিয়ে বগুড়ায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৬ হাজার ৫৪৬ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫১ জন। করোনায় মারা গেছেন ৪৯১ জন। এখনও চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৪ জন।
ব্রেকিং নিউজ
- তরুণ সমাজকে বাঁচাতে খালিয়াজুরীতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ
- নতুন প্রজন্মের মাঝে নজরুলের সাম্য ও মানবতার চেতনা ছড়িয়ে দিতে দুর্গাপুরে উৎসব
- ‘নজরুল সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক’: দুর্গাপুরে আলোচনা সভা
- ডিমলায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু
- ‘মোবাইল ফোন নয়, পড়াশোনায় মনোযোগী হতে হবে’- পূর্বধলা থানার ওসি
- নেত্রকোনায় বিজিবির মাদকবিরোধী অভিযান, ভারতীয় মদ ও ইজিবাইক জব্দ
- নতুন প্রজন্মের মাঝে নজরুলের আদর্শ ছড়িয়ে দিতে কলমাকান্দায় প্রতিযোগিতা শুরু
- নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প



