মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে মোটরসাইকেল দূর্ঘটনায় শাহানুর হোসেন (১৫) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। আজ সোমবার বেলা ১২টায় পাঁচবিবি-চেঁচড়া রাস্তার পলাশগড় হাফেজিয়া মাদ্রাসার সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত শাহানুর উপজেলার তাজপুর গ্রামের মাসুদ রানা ছেলে এবং ধরঞ্জী উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র।
নিহতের প্রতিবেশি ও ধরঞ্জী মাদ্রাসার সহ সুপার বাবুল হোসেন জানান, সকালে শাহানুর ও তার চাচাত ভাই সাবু তাদের ফুফার মোটরসাইকেল নিয়ে বাড়ী থেকে বের হয়ে রতনপুর বাজারে যাওয়ার সময় পাঁচবিবি-চেঁচড়া রাস্তার পলাশগড় হাফেজিয়া মাদ্রাসার সামনে হঠাৎ মোটরসাইকেলের সামনে চাকা পান্সার হয়। এসময় মোটরসাইকেল চালক সাবু হাইড্রলিক ব্রেক করলে পিছনে বসে থাকা শাহানুর পাকা রাস্তায় মুখ থুবড়ে পড়ে মাথায় গুরুত্বর আঘাত পায়।
এতে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে শাহানুরের অবস্থার অবনতি হলে পরে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসারত অবস্থা বৈকাল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ব্রেকিং নিউজ
- দুর্গাপুরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবীর বিনাশ্রম কারাদণ্ড
- কৃষি ঐতিহ্য রক্ষায় নেত্রকোনায় ৩০০ শিক্ষার্থীর মাঝে স্থানীয় বীজ বিতরণ
- প্রকৃতি নির্ভর কৃষিতেই ভবিষ্যৎ: নেত্রকোনায় খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক কর্মশালা
- কলমাকান্দায় ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, ডিবির হাতে আটক যুবক
- বকশীগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ উদ্ধার
- আটশো টাকার পুঁজিতে শুরু, এখন দৈনিক শত টন চাল উৎপাদন
- সীমান্তের দুইশো গজ ভেতরে বিজিবি’র হানা, ভারতীয় মদ উদ্ধার
- এক কোটি কর্মসংস্থানে বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : ইউজিসি সদস্য মামুন



